ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

দর্শনায় তরুণ উদ্যোক্তাদের সাথে মতবিনিময়

হাসান নিলয়ঃ

যুব সম্প্রদায়কে উদ্যোক্তা তৈরি করতে জেসিআই ঢাকা অ্যাস্ট্রাল এর আয়োজনে যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮ জুলাই) সকাল ১১ টায় দর্শনা অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আলী আজগার টগর মহোদয়।
জেসিআই ঢাকা অ্যাস্ট্রাল এর সভাপতি নাইমুল হাসান এর সভাপতিত্বে ও পরিচালক এমপি পুত্র মুনতাসির আজগার আকাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলী মুনছুর বাবু,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন হোসেন,দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী সহ অনেকে।
অনুষ্ঠানে সহস্রাধিকের বেশি যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;