ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ইন্টাননেট নিয়ন্ত্রন ও মোবাইলে তথ্য যাচাই এর অভিযোগ সঠিক নয় :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে না সরকার। ইন্টারনেট নিয়ন্ত্রণ ও মোবাইলে তথ্য যাচাইয়ের অভিযোগও সঠিক নয়। রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার চার দশক উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। কারো ভয়ে ভীত না হয়ে সঠিক খবর তুলে ধরতে সাংবাদিকদের প্রতি এ সময় আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, সাংবাদিকরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে খবরের পেছনের খবর বের করে নিয়ে আসেন। এ কাজে তারা অনেক ঝুঁকি নিয়ে থাকেন। বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে ভুলগুলো তুলে ধরার পাশাপাশি সরকারে উন্নয়ন তুলে ধরতেও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

;