সম্প্রতি কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ কিশোরগঞ্জের নিকলী, মিটামইন ও অষ্টগ্রামের হাওরে হাওর বিলাস- ২০২৩ শীর্ষক এক প্লেজার ট্যুর ও শ্রোতা মিলনমেলার আয়োজন করে। উক্ত আয়োজনে প্রধান সহযোগী ছিল আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ। বেশ কয়েকটি কারণে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ এমন বিশাল একটি আয়োজনে সহযোগিতা করতে সম্মত হয়। সে কারণগুলো হলো-
ক) সারাদেশ থেকে আগত বাংলাদেশ বেতারের শ্রোতাদের কাছে রেডিও তেহরানকে তুলে ধরা,
খ) সারা দেশের শ্রোতাদের মাঝে মেলবন্ধন তৈরি করা,
গ) একটি সুস্থ্য বিনোদনের মাধ্যমে বেতার শ্রোতাদের উজ্জ্বীবিত করা,
ঘ) বাংলাদেশ বেতারের পরিচালকদের সাথে রেডিও তেহরানের পরিচালকদের ঘনিষ্ট হতে সহায়তা করা এবং
ঙ) রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে কাজ করা।
হাওর বিলাস- ২০২৩ উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অনেকটা সফল হয়েছে বলেই আমরা মনে করি।
হাওর বিলাস- ২০২৩ এর মূল অনুষ্ঠান হয় অষ্টগ্রাম উপজেলায় জেলা পরিষদের অডিটরিয়ামে। আলোচনা সভার শেষে সেখানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফানকে রেডিও তেহরান থেকে সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমানের মাধ্যমে পাওযা রেডিওর রেপ্লিকা উপহার হিসেবে তুলে দেন আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন। উপহার হিসেবে রেডিওর চমৎকার একটি রেপ্লিকা পেয়ে বাংলাদেশ বেতারের মহাপরিচালক খুব খুশি হন এবং বাংলাদেশ বেতারের শ্রোতাদের জন্যও এরূপ উপহার তৈরির আশা প্রকাশ করেন। এসময় তিনি পার্সটুডের বিষয়ে খোঁজখবর নেন।
এছাড়া আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ ও ভয়েস অব ডিএক্সইং যৌথভাবে রেডিও তেহরানের শ্রোতাদের মাঝে দীর্ঘদিন ধরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে রেডিও তুলে দেয়া হয় নৌকা ভ্রমণের সময়। পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান, পরিচালক সায়েদ মোস্তফা কামাল ও রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।।
সম্মানিত অতিথিদের কাছ থেকে পুরস্কার পেয়ে বিজয়ী শ্রোতারা খুবই খুশি হন। প্রতিক্রিয়ায় তারা ভবিষ্যতেও নিয়মিত রেডিও তেহরান শুনার কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া এরকম একটি ভ্রমনে তাদের হাতে পুরস্কার তুলে দেয়ার ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানা।
অনুষ্ঠানে ৮/১০টি ফেস্টুন ছিল। তারমধ্যে রেডিও তেহরানের দুটি ফেস্টুন বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ সকলের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বাংলাদেশ বেতার ও রেডিও তেহরান সম্পর্কীত এসব ফেস্টুনের ছবি তুলে নিয়ে যান এবং আয়োজকদের এমন প্রচারণার ভুয়সী প্রশংসা করেন।
শাহাদত হোসেন