ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে দুই চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে সুইসগেটের পলি অপসারনের কাজ শুরু।

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি
জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছেন ডুমুুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ও রুদাঘোরা ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম।
 খুলনা ডুমুুরিয়ার চহেড়া/ রানাই সিমান্তে অবস্থিত সুইসগেট। চহেড়া বিল,সিংগা বিল,মিকশিমিল বিলের হাজার হাজার একর জমি, মাছের ঘের, ধান এবং লক্ষ্য লক্ষ্য টাকার সবজি নষ্ট হয়ে যায়, ডুমুুরিয়া ভ্রা-নদী পলি পড়ে ভরাট হয়ে উচু হয়ে যাওয়ায় প্রতি বছরের ন্যয় এবারও বর্ষা মৌসুমে এসব বিলের জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকের সেই সমস্যা সমাধানের লক্ষে  নিজস্ব অর্থায়নে মাটি ও বালু অপসারণ কর্মসূচির কাজ শুরু করেছেন। মঙ্গলবার (১৫ আগষ্ট ) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন দুই ইউনিয়নের চেয়ারম্যান সহ ইউনিয়নের শত শত স্বেচ্ছাসেবী জনগন। এসময় চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার  বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমি আমার কাজ করে যাচ্ছি। কথা ছিলো আমি গরিব ও কৃষকের পাশে দাঁড়াবো এখন বর্ষা মৌসুম প্রতি বছরের ন্যায় এবারও আমাদের ইউনিয়নের সিংগার বিলে হাজার হাজার  একর জমি পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার মাছের ঘের তলিয়ে গেছে কয়েক হাজার কৃষকের কোটি কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে তাই নির্বাচন প্রতিশ্রুতি মাথায় রেখে চহেড়া / সিংগা সিমান্তবর্তি সুইসগেটের পলি অপসারন করে  পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সে অনুযায়ী কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এসব কর্মসূচি চলছে নিজস্ব অর্থায়নে। ভবিষ্যতেও এই ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে। এসময় অনান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন,মোজাফ্ফার রহমান মোল্যা, শেখ মুহাসিন হোসেন,আবুল কাশেম মোল্যা, শিক্ষক আল আমিন,রফিক মহল্দার, আলহাজ্ব মান্নান,ওহিদ শেখ,মাহাবুর রহমান সহ শত শত জনগন।

;