চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে চুয়াডাঙ্গা সদর থানায় মঙ্গলবার ( ২৯ শে আগষ্ট) বিকাল ০৫ টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা; সম্মানিত অতিথি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার (টোটন), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা, আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা, জাহাঙ্গীর আলম মালিক মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা, মুন্সি আলমগীর হান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামীলীগ, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।