ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ক্লিনিকের নামে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

খুলনা প্রতিনিধি

‎খুলনার ডুমুরিয়ায়য় ফেক আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ফলাও করে অপপ্রচারের অভিযোগে জুলফিকার আলী ভুট্টো নামে এক ক্লিনিক মালিক থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
‎থানায় ডায়রি সূত্রে জানা যায়, উপজেলা সদরের কালিবাড়ী মোড়ে জনতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে ।প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে হতাহতের কোন ঘটনা ছাড়াই “জাভেন রাজ” পরিচয়ধারী একটি আইডি থেকে পরিচালক ও হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে। ঘটনা প্রসঙ্গে পরিচালক জিএম জুলফিকার আলী ভুট্টো বলেন, স্থানীয় এক ক্লিনিক মালিকের সহায়তায় ফেক আইডি ব্যবহার কারিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে থানা পুলিশের দ্বারস্থ হয়েছি।এ ঘটনায় গত সোমবার থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

;