খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বপ্নন দাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দু’জন।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে শাহপুর /চুকনগর সড়কের সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ-সংলগ্ন বাঁকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত স্বপন দাস সাতক্ষীরা জেলার পাটকেল থানার তৈলকূপ গ্রামের বাসিন্দা কালিপদ দাসের ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল চালক মিঠাবাড়ি এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৭) এবং তৈলকূপ এলাকার আনোয়ার হোসেন মল্লিকের ছেলে নূর ইসলাম খোকা (৬২)।
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাসুদুর রহমান বললেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত বাইকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিপূর্বক ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ২ জন আহত
প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৩ ৮:৪৭ : অপরাহ্ণ |
বিভাগ :