ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদিঘীতে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মাঝে হাঁস বিতরণ।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প আওতায় ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সুফলভোগীদের মাঝে উপকরণ ও হাঁস বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

বগুড়ার আদমদিঘী উপজেলার প্রানী ও পশু সম্পদ কর্মকর্তা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। আজ (১০ সেপ্টেম্বর ) রবিবার দুপুর ২ টায় উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু , চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আদমদীঘি, বগুড়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: মোশারফ হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার, বগুড়া।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমা বেগম চাপা, ০১ নং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হক আবু, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ পূজা সাহা, বি আর ডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সহ প্রমুখ।

আয়োজনে: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আদমদীঘি, বগুড়া।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;