ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় পাইকারী মাছ বাজারের উদ্বোধন

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় এন.কে এগ্রো পাইকারি মাছ বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কৈয়া ব্রিজ সংলগ্ন ডুমুরিয়ার পূর্ব জিলেডাঙ্গা নামক স্থানে এনকে ফিড প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে মাছ বাজারের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল , জেলা উইমেন চেম্বারের সভাপতি ও মৎস্য রপ্তানি কারক মুরশিদা আক্তার রনি , জেলা মৎস্য লীগের সভাপতি আলহাজ্ব সাইফুল খান। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক আলহাজ্ব ইলিয়াসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও পাইকারি মৎস্য বাজারের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার রায়। অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা , জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ ৫০টি দোকান ঘর বিশিষ্ট পাইকারি মাছ বাজারের নাম ফলক উন্মোচন করেন।

;