ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আন্দুলবাড়ীয়ার দোকান উদ্বোধনে জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।

আন্দুলবাড়ীয়া প্রতিনিধিঃ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় সম্মুখের নবনির্মিত ভবণে নাহার অটো’র সত্ত্বাধিকারী আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক মইনুল ইসলামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান লাভলু,আজাদ আলী,হাফিজুর রহমান হাফু,
শামীম হোসেন মিজি, রামিম হাসান সৈকত প্রমুখ। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেত্রত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামিরুল খান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা টিটু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, জীবননগর উপজেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির সদস্য ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, জীবননগর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নাঈমুর রহমান খান, সজীব হোসেন, শিলন, মীর সরোয়ার, ইস্রাফিল, মুক্তার আলী, মিরাজুল ইসলাম, আলিউল ইসলাম আবির, রিয়াদ মন্ডল, মাহাবুব, ছাত্রলীগ নেতা মোল্লা হাসিবুর রহমান নিহান সহ অন্যান্যরা। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমিনীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি নাসির উদ্দীন।

;