আল আমিন মোল্লা
জীবননগরে মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টা ৩০ মিনিটে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রফিকুল ইসলাম, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা; জনাব মো: সোলায়মান শেখ, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গা এবং জনাব সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জীবননগর।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো: মতিয়ার রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।
সভায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আলোচনা সভাটি আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা।