বিশেষ প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা -০২ আসনে ঐক্যবদ্ধ ১০ জন মনোনয়ন প্রত্যাশীগণের উথলী ইউনিয়নের উথলী বাসস্টান্ড, উথলী বাজার, সেনেরহুদা গ্রামের বিভিন্ন মহল্লায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সম্পন্ন করেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এই জনসংযোগ অব্যাহত করেন। এসময় তারা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের উন্নয়ন চিত্র জনগণের মাঝে তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের উপর আস্থা রাখার আহবান জানান। ১০ জন মনোনয়ন প্রত্যাশীগণ হল চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি কাজী সিরাজুল হক, ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব ড. মোঃ হামিদুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ (অব) জনাব মোঃ নজরুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোঃ আঃ লতিফ অমল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এ্যাডঃ জনাব মোঃ শাহরিয়ার কবির, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি অবঃ এয়ার কমোডর জনাব মোঃ আবুবকর, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নুর হাকিম। এসময় উথলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।