ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে সৈয়দপাড়া নামক গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম রিপা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন। মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়।

;