ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় অবশেষে বিদ্যুতের পিলার সরেছে

খুলনা প্রতিনিধি
খুলনা-সাতক্ষীরা সড়কের মাঝে বিদ্যুতের খুটি রেখে রাস্তা সম্প্রসারণের বিরুদ্ধে দৈনিক স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের ১৬ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার থেকে সেই খুটি অপসারণ কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য খুলনার ডুমুরিয়ায় রাস্তার জন্য ৪তলা বিল্ডিং সরলো কিন্তু বিদ্যুতের খুটি সরছে না’ শিরোনামের সংবাদে খুলনা-সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া মোড়ে রাস্তার বাঁক সোজা করার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ থেকে তাদের জমি উদ্ধারের জন্য কোটি টাকা মূল্যের ৪-তলা নতুন ভবন ভেঙ্গে ফেললো, কিন্তু রাস্তার মাঝে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ৫টি পিলার অপসারণ না করেই নতুন রাস্তার কাজে প্রাথমিক পর্যায়ে পিচ দেওয়া হয়েছিলো। ওইসব বিষয় তুলে ধরে খবরটিতে সংশ্লিষ্ট সওজ ও পল্লী বিদ্যুৎ সমিতি’র কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিলো। তার ১৬ দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বড়-ক্রেণ ও অন্যান্য যন্ত্রপাতি এনে সেই ৫টি খুটি অপসারণের কাজ শুরু করা হয়েছে।
এ প্রসঙ্গে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া অঞ্চলের ডিজিএম আবদুল মতিন বলেন, বৃহস্পতিবার সারাদিন কাজ হয়েছে। আর শনিবার সারাদিন বিদ্যুৎ বন্ধ রেখে ওই পিলারগুলো অপসারণের বাকি কাজ সম্পন্ন করা হবে।

;