খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার পাচুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের পাচুড়িয়া এলাকার ফেরদাউস সরদারের দুই বছর বয়সী শিশুকন্যা তাসনিয়া খাতুন ঘটনার দিন সকালে প্রতিবেশী মাসুদ সরদারের বাড়ির পাশে পুকুর পাড়ে সাথীদের সাথে খেলছিল। এ সময় সবার অজান্তে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে ভাসমান অব¯’ায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়ায় পানিতে ডুবে দুই বছরের শিশুকন্যার মৃত্যু
প্রকাশ : ৩১ মার্চ, ২০২৪ ৭:২৬ : অপরাহ্ণ |
বিভাগ : খুলনা বিভাগের খবর