ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ার বাজারে মাছের দাম চড়া,সবজির দাম কিছুটা কমলেও মাংসের দাম স্থিতিশীল

সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি
সারা দেশের ন্যায় খুলনার ডুমুরিয়ায় কিছুটা স্বস্তি দিচ্ছে শীতকালিন সবজির বাজার এছাড়াও কিছুটা কমেছে সব ধরনের মাংসের দাম। তবে মাছের বাজার চড়া গত ১৫ দিন আগেও সবজির বাজার ছিল চড়া মধ্যবিত্ত্ব আয়ের মানুষের ছিল একপ্রকার অসহনীয়। তবে গেল ১৫ দিনে বাবধানে কমছে সবজির দাম । শীতের সবজি আসায় দাম কমেছে প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। তবে কিছুটা কমেছে আলু, পেয়াজ,রসুনের দামও। ১ মাস আগেও বাজারে ৫০ থেকে ৭০ টাকায় বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছিল। এখন দামে স্বস্তি ফেরায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। এদিকে গরুর মাংসের দাম কমেছে কেজিতে প্রায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। চিংড়ি মাছ, ইলিশ মাছ সহ যাবতীয় সাদা মাছের দাম পরিবর্তন হয়নি যা সাধারন মানুষের নাগালের বাইরে গতকাল ডুমুরিয়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে ক্রেতারা বলছেন, শীত আসতে শুরু করায় বাজারে স্বস্তি ফিরেছে। দাম কমছে সব ধরনের সবজির বাজার। গেল এক মাসের ধরে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম কমেছে সবজির দাম। এদিকে বিক্রেতারা বলছেন, বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। এমনকি আগের তুলনায় ক্রেতাও কমেছে। সেজন্য সবকিছুর দাম ক্রেতাদের নাগালেই মধ্যেই রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ডুমুরিয়ায় কাঁচা বাজারে প্রতি কেজি পটল ২০ থেকে ৩০ টাকা, আলু ৪৫ টাকা, পেঁপে ২০ টাকা, বেগুন ৩৫ টাকা, করলা ৪০ টাকা, মুলা ২০ টাকা, কচুর লতি ৩০ টাকা, শিম ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকা, বাধাকপি ৩০ থেকে ৩৫ টাকা ও লাউ পিস ২০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে ক্রেতা নুরুল ইসলাম বলেন, শীতের সময়ে এমনিতে সবজির দাম কম থাকে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কম। তবে আমরা এমন দামে সন্তুষ্টি প্রকাশ করছি। বর্তমান যেমন কমে সবজি পাওয়া যাচ্ছে এমন কম দাম যেন ধারাবাহিকভাবে থাকে। সবজি বিক্রেতা হালিম মোল্লা বলেন, বাজারে পর্যাপ্ত সবজির আমদানি। পাশাপাশি ক্রেতাও অনেক কম। যে কারনে আমরা কিনে খেতে পারছি।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;