খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেয়ায় প্রেমিক কর্তৃক স্বামীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ জানুয়ারি উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকার বাবর আলী মোড়লের ছেলে রবিউল মোড়ল গত ১৮ বছর পূর্বে মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা এলাকার নজরুল দফাদারের কন্যা সুলতানা বেগমের ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান নিয়ে সুখে ছিল পরিবারটি। কিন্তু গত দুই বছর পূর্বে স্ত্রী সুলতানা বেগম পার্শ^বর্তী সুকুমার গাইনের ছেলে সুজন গাইনের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে ঘটনার রাতে ঘরে ঢুকে লম্পট সুজন গাইন স্ত্রী সুলতানার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় স্বামী রবিউল হাতে নাতে ধরে ফেলায় সুচতুর সুজন তাকে বেদম মারপিট ও গলা চেপে হত্যার চেষ্টা করে, আর এতে সহযোগিতা করে তার স্ত্রী। ওই রাতেই রবিউলের ডাকচিৎকারে পার্শ^বর্তী লোকজন ছুটে আসলে সুজন গাইন পালিয়ে যায়। খবর পেয়ে পরের দিন সকালে সুলতানার বাবার বাড়ির লোকজন আসলে তাকে পিত্রালয়ে পাঠানো হয়েছে বলে রবিউল জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লম্পট সুজন গা ঢাকা দিয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেয়ায় প্রেমিক কর্তৃক স্বামীকে মারপিটের অভিযোগ
প্রকাশ : ২১ জানুয়ারি, ২০২৪ ৮:২১ : অপরাহ্ণ |
বিভাগ : খুলনা বিভাগের খবর