ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের ৫ম বর্ষপূর্তি উদযাপন।

আন্দুলবাড়ীয়া প্রতিনিধিঃ

জীবননগরের আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় আন্দুলবাড়ীয়া বাজারে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি শ্রী নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডা.আনিছুজ্জামান আনিছ, সাধারণ সম্পাদক মোঃ দাঊদ হোসেন, সহ সাধারণ সম্পাদক দেওয়ান ইয়াসিন উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজির আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য নাঈমুর রহমান খান, মাহামুদুল ইসলাম ডিনার, কামাল হোসেন, মুহাম্মদ মামুন খান, আকছেদুল সহ অন্যান্যরা।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃদাউদ হোসেন। আলোচনা সভা জাক জমক পূর্ণ ভাবে কেক কাটা হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;