ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী বাজার দোকান মালিক কমিটির নির্বাচনে ধীরু সভাপতি, আশরাফুল সেক্রেটারী

হাসান নিলয়ঃ
সুন্দর সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে প্রথমবারের মত জীবননগর উপজেলার উথলী বাজার দোকান মালিক কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯ টা থেকে অনুষ্ঠিত ভোট গ্রহণ দুপুরে ১ ঘন্টা বিরতি নিয়ে চলে বিকেল ৩ টা পর্যন্ত। নির্বাচনে ৫ টি পদের জন্য মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করে।ব্যাবসায়ীদের মধ্যে ২০৯ জন ভোটারের মধ্যে ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
নির্বাচন কমিশনারের ঘোষণায় সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ১১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আবজালুর রহমান ধীরু।তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু জাফর পেয়েছে ৯১ ভোট।
সহসভাপতি পদে মই প্রতীক নিয়ে ১৪১ ভোট পেয়ে জয়লাভ করেছেন ইদ্রিস আলী ঈদু। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তরিকুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ১১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আশরাফুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে বালতি প্রতীক নিয়ে ১১৩ ভোট পেয়ে জয়লাভ করেছে ওয়ালীউল্লাহ সাহেব। তার নিকটতম প্রতিবন্ধী এরোপ্লেন প্রতীক নিয়ে পেয়েছে ৮৯ ভোট।

এছাড়াও কোষাধ্যক্ষ পদে তালা প্রতীক নিয়ে ১১৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন তানজার আলী।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিটন মিয়া আপেল প্রতীক নিয়ে পেয়েছে ৮৫ ভোট।
আগামী ৩ বছর উথলী বাজার কমিটি পরিচালনার জন্য ব্যবসায়ীদের ভোটে তারা নির্বাচিত হয়।
ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে তিনটায় প্রধান নির্বাচন কমিশনার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জয়-পরাজয় ভুলে বাজার উন্নয়নে এক হয়ে কাজ করার অঙ্গীকার প্রার্থী সহ ব্যবসায়ীদের।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;