ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদীঘি উপজেলা পরিদর্শন করলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব – জাহাঙ্গীর আলম

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বৃহস্পতিবার , বিকেল ৩ টায় বগুড়ার আদমদিঘী উপজেলা পরিদর্শন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম।

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় বিকেল ৩ টায় পৌছলে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ ইসি সচিব মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন।

ইসি সচিব, জাহাঙ্গীর আলম উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ ইসি সচিব জাহাঙ্গীর আলম মহোদয় কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন।

এছাড়া তিনি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) অফিস পরিদর্শন করেন। এসময় ভূমি অফিসের বিভিন্ন সেবা বিষয়ে খোঁজখবর নেন এবং ভূমি অফিসে বৃক্ষ রোপন করেন।

এরপর তিনি উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় পরিদর্শন করেন। সেখানে অফিসের কার্যত্রম এবং বেশ কিছু বিষয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, আদমদিঘী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, আদমদিঘী- দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র এএসপি নাজরান রউফ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, উপজেলা সিনিয়র কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক (আবু) সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

;