খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক পিতাপুত্রসহ ৫জন নিহত হয়েছেন।
এঘটনায় দুই জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার বিকেলের দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন আঙ্গারদহা নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পুলিশ,ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুকনগর থেকে একটি ইজিবাইক ৬ জন যাত্রী নিয়ে ডুমুরিয়া অভিমুখে যাচ্ছিল পথিমধ্যে ঘটনা স্থলে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা খুলনা-মেট্রো-শ-১১-০৫১০ নম্বরের বেপরোয়া গতির একটি ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।প্রচন্ড আঘাত পেয়ে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় ইজিবাইকে থাকা যাত্রী ডুমুরিয়া উপজেলার আঙ্গারদহা এলাকার আঃ হান্নান মোড়লের ছেলে সাব্বির হোসেন (২৫),বিলপাবলা এলাকার অপু বিশ্বাসের স্ত্রী নিপা বিশ্বাস (২৬),ইজিবাইক চালক জিয়েলতলা এলাকার বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস (৩৫), বিলপাবলা এলাকার অনিমেষ ঢালির স্ত্রী অমরী ঢালী(৪৫) ঘটনা স্থলে মৃত্যু হয়। পরে ইজিবাইক চালক বিশ্বজিতের শিশু পুত্র অনি বিশ্বাস (৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়ে মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন- ইজিবাইক চালক বিশ্বজিতের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৮) ও বিলপাবলা এলাকার শিশু অজিত ঢালি (৬)।
খবর পেয়ে স্থানীয় লোকজন, ডুমুরিয়া থানা,খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনা স্থলে পরিদর্শন করেন।এসময় তারা হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেন,থানা অফিসার ইনচার্জ সুকান্ত কুমার সাহা,ও ফায়ারসার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।
হাইওয়ে ওসি মোঃ আব্দুল হামিদ জানান ঘাতক ট্রাকটি আটক ও দূর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাক চালক সাজু খান পালিয়ে গেছে।