এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
(২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ) বেলা ১১ টায় বগুড়া জেলার আদমদিঘী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেন। এবং শিশুদের সাথে শ্রেণিকক্ষে পড়ালেখা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি শিশুদের উদেশ্য বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে ভূমিকা রাখতে হবে। যেতে হবে অনেক দূর। আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযুক্ত গড়তে হবে নিজেদের। কারন তোমারাই আগামী দিনের জাতির কর্নধার। ভবিষ্যতে তোমরাই স্মার্ট লিডার হিসেবে ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন।