এদিকে এরই মধ্যে হজযাত্রীদের আবাসন নিশ্চিতে এক হাজার ৮৬০টি ভবনকে অনুমোদন দিয়েছে মক্কা নগর কর্তৃপক্ষ। আগামী ৮ মে হজ মৌসুম শুরু হওয়া পর্যন্ত এ সংখ্যা বৃদ্ধি পেয়ে পাঁচ হাজারে গিয়ে পৌঁছাতে পারে।
সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে হজ ও ওমরাহ যাত্রীদের উন্নত পরিষেবা দিতে নানা পদক্ষেপ নেওয়া হয়। এরই অংশ হিসেবে সহজেই ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে হজ ও ওমরাহর বুকিং দেওয়া যায়।
সূত্র : গালফ নিউজ