হাসান নিলয়ঃ
জীবননগরে বাস,সিএনজি ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে বাইসাইকেল চালক নুরনবী(১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার উথলী গ্রামের আমতলা পাড়ার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত নুরনবী পার্শ্ববর্তী সিংনগর গ্রামের হাসেম আলীর ছেলে।
প্রত্যক্ষ সূত্রে জানাযায়, জীবননগর থেকে পূর্বাশা পরিবহন নামের একটি পরিবহন বাস (ঢাকা মেট্রো-ব ২৪০৮) চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার পথে উথলী গ্রামের আমতলা পাড়া মসজিদের সামনে পৌছুলে হঠাৎ রাস্তার ওপর বাইসাইকেল নিয়ে চলে আসে নুরনবী। বাসটি বাইসাইকেল চালক কে পিষ্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে ধাক্কা দিয়ে বাশবাগানের মধ্যে ঢুকে পড়ে।
এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক নুরনবী মারা যায়। জীবননগর ফায়ারসার্ভিসের কর্মকর্তারা লাশ উদ্ধার করে থানায় পাঠায়।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) জাবিদ হাসান বলেন,ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করা হয়। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।