খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ , মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ডুমুরিয়া কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিস মোমতাজ,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমীনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক,চন্দ্রকান্ত তরফদার, অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা শেখ জাহিদুর রহমান,ইন্সটেক্টর মোঃ মনিরুজ্জামান প্রমূখ।
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে র্যালি সহকারে পুষ্পস্তবক অর্পণ শেষে মনোয়ারা সুপার মার্কেট অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজি আবদুল্লাহ। এ সময় স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, এস রফিকুল ইসলাম, মাহবুবুল আলম, সেলিম আবেদ, জি এম ফিরোজ, গাজী আব্দুল কুদ্দুস, গাজী মাসুম, গাজী নাসিম, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক, । উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল,সরদার আবু সাঈদ,জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্লা সোহেল রানা, প্রভাষক গোবিন্দ ঘোষ,শোভারানী হালদার, শেখ ইকবাল হোসেন, আবুল বাশার খান প্রমুখ। উপজেলা বিএনপির আয়োজনে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আঃ মালেক,যুগ্ম আহŸায়ক শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান, অরুন গোলদার, মোল্লা কবির হোসেন,এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন,সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আফজাল হোসেন, আমিরুল ইসলাম, আঃ রব আকুঞ্জি, দেলোয়ার হোসেন প্রমূখ। উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসের আয়োজনে র্যালি সহকারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপথ্তিত ছিলেন সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস, সহকারী মাহবুর রহমান,মোহরার আলমগীর হোসেন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, হাফিজুর রহমান ও তপন তরফদার। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন।