ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমৃরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা সরোয়ারের ঠান্ডা পানি বিতরণ

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দৈনিক প্রবর্তন পত্রিকা সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ার নিজে প্রখর তাপদাহে পথচারী, ইজিবাইক, মাহেন্দ্রা ও ভ্যানগাড়ি চালক ও যাত্রীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করেছেন। মঙ্গলবার ভর দুপুরে উপজেলার খুলনা সাতক্ষিরা মহাসড়কের বাসষ্ট্যান্ড চত্বর থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত এ পানি বিতরণ করা হয়। এ সময় তৃষ্ণার্ত মানুষের ছিল উপচেপড়া ভীড়। পানি বিতরণ কালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট প্রতাপ কুমার রায়, খান আনিসুজ্জামান,বাপ্পি রায়, সিরাজুল ইসলাম, হুমায়ুন কবির, রবিউল ইসলাম, প্রভাষ বর্ধন, হিরামন মন্ডল, লাভলু রহমান প্রমূখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;