চলমান এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবারের (১৮ জুলাই) স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ২১/০৭/২০২৪ তারিখ থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি পরীক্ষা চলবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বনিকবার্তা