ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক (ডিজি) হলেন কবি, লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ।  বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯ (২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

;