রফিকুল ইসলামঃ
জীবননগরের সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেরাত,হামদ-নাত ও কুইজ আলোচনা সভা,পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার দাতা সদস্য জেলা বিএনপি সদস্য মো. আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহ সুপার মাওলানা মো. ফয়জুল আহমেদ ও শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন। বক্তব্য রাখেন শিক্ষক মেহেদী হাসান, মাওলানা ওসমান গনি, বিল্লাল হোসেন, আব্দুল খালেক, মিসফিকুর রহমান ও শিক্ষিকা সারমিন সুলতানা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা মো. ইসমাইল হোসেন।