ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার; শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ গ্রেফতার ৩৫

রাজধানীর  মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদকসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

যৌথ বাহিনীর অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ২০ রাউন্ড পিস্তলের গুলি, ৬টি চাইনিজ কুড়াল, ২৮টি ছোট ছুরি, ১১টি বড় ছুরি, ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১টি টেটা, ৫৩টি পেট্রোল বোমা, ১২ প্যাকেট স্প্লিন্টার, ৯ লিটার পেট্রোল, ৮.৫ কেজি গাঁজা, ৪ বোতল বিয়ার, ৫০টি হেলমেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাদকসহ তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী। রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিএমপি নিউজ

;