ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন গোয়েন্দা ও অপরাধ বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬৪২ পিস ইয়াবা, ২১কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা রুজু হয়েছে।

 ডেস্ক রিপোর্টঃ

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;