ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় থুকড়া বাজার বণিক সমিতির সভাপতি কে ফ্যাসিস্ট ও অর্থ আত্মসাতের ফিরিস্তি তুলে অভিযোগ দায়ের 

খুলনা প্রতিনিধি:

‎খুলনার ডুমুরিয়ায় থুকড়া বাজার বণিক সমিতির সভাপতি সহ কমিটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকারের আশায় বাজারের একাধিক ব্যবসায়ী অনিয়ম ও অর্থ আত্মসাতের বিভিন্ন খতিয়ান তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চলমান কমিটি মেয়াদ উত্তীর্ণ ও ওই কমিটির সভাপতি আব্দুল হামিদ বিশ্বাস কে ফ্যাসিস্ট আখ্যায়িত করে তারা অভিযোগে বলেন, উপজেলার থুকড়া বাজারস্থ মাছ বাজার গলির দু’পাশে থাকা ২০/২১টি দোকান তিনি মোটা অংকের টাকার বিনিময়ে বরাদ্দ দিয়ে ব্যক্তিগত ভাবে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এবং নিজেও দুটি দোকান ঘর অবৈধ ভাবে দখলে আছে। এছাড়া বাজারে নতুন ভবন নির্মাণের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ‌ও রয়েছে তার বিরুদ্ধে। এমতাবস্থায় বিভিন্ন অনিয়মকে ধামাচাপা দিতে যেনতেন ভাবে একটি সাধারণ সভা দেখিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিতে ব্যস্ত হয়ে পড়েন। যেখানে ভোটার তালিকা প্রস্ততিতে‌ নানা অনিয়ম করা হয়েছে।যে কারণে বাজারে অনেক নিয়মিত ব্যবসায়ী তালিকা থেকে বাদ পড়েছেন এমনকি বিষয়টি জানেও না অনেকেই। ‎এ প্রসঙ্গে জানতে চাইলে বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হামিদ বিশ্বাস তার বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য দাবি করে বলেন,বিধি মোতাবেক নির্বাচন দিতে উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হ‌ই। তিনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করেন।নির্বাচনী বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।এ প্রসঙ্গে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার এস‌এম কামরুজ্জামান বলেন,থুকড়া বাজার বণিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল কিন্তু একাধিক ব্যবসায়ীর দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সেটি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, একাধিক ব্যবসায়ীদের দায়েরকৃত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ‎

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;