ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মেহেরপুরে খুলনা রেঞ্জ ডিআইজি’র বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

(বাসস): জেলায় আজ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল হক।

আজ শনিবার বিকাল পাঁচটায় জেলা শহরের নায়েব বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মো. হাসানুজ্জামান, মেহেরপুরের পুলিশ সুপার মাহমুদা আকতার  খানম- সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

;