ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে নিখোঁজের ২০ দিন পর শিক্ষকের কঙ্কাল উদ্ধার

হাসান নিলয়ঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের ২০ দিন পর সুজন আলী(৩০) নামের এক শিক্ষকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।নিহত স্কুল শিক্ষক সুজন আলী উপজেলার হাবিবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। শনিবার(২৬ অক্টোবর) সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর ঘাড়কাটি মাঠের একটি বিল থেকে নিখোঁজ শিক্ষকের কঙ্কাল উদ্ধার করা হয়। শনিবার দুপুর সাড় ১২ টার দিকে পুলিশ এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে কঙ্কাল টি উদ্ধার করেন। পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা কঙ্কাল টি নিখোঁজ শিক্ষক সুজন আলীর বলে সনাক্ত করেন। স্হানীয়রা জানান, শনিবার দুপুরে বেশ কয়েকজন কৃষক গরুর ঘাস কাটতে ধাড়কাটি মাঠে যান। সেখানে পঁচা দূর্গন্ধ পেয়ে আশেপাশে কৌতুহলবশত খোঁজাখুঁজি করে । এসময় বিলের ধারে কচুরীপনার ভিতর গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্হলে পৌঁছান। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করেছ। গলিত হওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের পর মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্ত সম্ভব। উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সবুর বলেন,সুজন আলী আমার আপন ছোট ভাই। আমার উক্ত ভাই জীবননগর পৌর কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।আমার উক্ত ভাই গত ৬ অক্টোবর সন্ধ্যায় জীবননগর পৌর এলাকার গোপালনগরের ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়।

;