ডেস্ক রিপোর্টঃ
জীবননগর থানার একটি হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলায় জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে দশ টার সময় জীবননগর শহর থেকে তাকে গ্রেফতার করা হয় । তিনি জীবননগর উপজেলা শহরের শাপলা কলি পাড়ার সিরাজুল মন্ডলের ছেলে
জীবননগর থানা সূত্রে জানা গেছে গত ১৮ই অক্টোবর জীবননগর উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে ১২২ জনের নাম উল্লেখ সহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত করে জীবননগর একটি মামলা দায়ের করেন।
প্রাথমিক তদন্তে ওই মামলার ঘটনায় ঘটনার সাথে রফিকুল ইসলাম এর সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃত রফিকুল ইসলামকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।