সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ষ্ট্রোকে বিশ্বজিৎ কুমার কুন্ডু (৫০) নামে এক মাছ আড়ৎ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খর্নিয়া নিজেস্ব মৎস্য আড়তে মাছ কেনাবেচা মুহুর্তে এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার খর্নিয়া ইউনিয়নের রানাই এলাকার মৃত খগেন কুন্ডুর ছেলে মৎস্য ব্যবসায়ী বিশ্বজিৎ কুন্ডু প্রতিদিনের ন্যায় ঘটনার দিন দুপুর সাড়ে বারোটায় বাড়ি থেকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান খর্নিয়া মৎস্য আড়তে গিয়েছিল। এ সময় হঠাৎ তার বুকে ব্যাথা উঠে মাথা ঘুরে মাটিতে পড়ে যায় মুহুর্তে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে এ মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সংস্কৃতি মনা সদালাপী বিশ্বজিৎ কুন্ডুকে শেষ বারের দেখতে শত শত লোক তার বাড়িতে ভীড় জমায়। মৃত্যুকালে স্ত্রী ১ পুত্র সন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন এবং বিকেলে স্থানীয় মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।