ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

নওগাঁয় পুলিশের উদ্যোগে সুধী সমাবেশে : প্রধান অতিথি ডিআইজি রাজশাহী।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২ ডিসেম্বর, সোমবার )বিকেলে পুলিশ লাইনন্স মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ পুলিশ সুপার (সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ কুতুব উদ্দীন এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আলমগীর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন- বর্তমান প্রেক্ষাপটে অপরাধ দমন করতে পারলেই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সামাজিক নিরাপত্তা ফিরে আনতে সমাজের সকল স্তর থেকে বৈসম্য দুর করতে হবে। পারিবারিক বন্ধন ফিরে আনতে হবে। পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরেছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশিং কার্যক্রমে গতি ফিরেছে। প্রতিটি অপরাধের রহস্ব্য উদঘাটন হচ্ছে। অপরাধীরা ধরা পরছে। পুলিশ কোন অপরাধীদের ছাড় দিবে না। তিনি আরও বলেন, নতুন নতুন ইস্যু তৈরি করে দেশ বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে। সে সব ষড়যন্ত্র রুখতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদেরকে গভীর ভাবে স্মরণ করা হয়। নওগাঁর পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নওগাঁ সদর সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক মেজর মাহমুদ নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবুবক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আসম সায়েম, নওগাঁ জেলা জজ কোর্টের পিপি এজেডএম রফিকুল ইসলাম,আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইসলাম ও ১১ থানার ওসি সহ বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা। সাম্প্রদায়িক সম্প্রীতি ছাত্র, যুব জনতা ঐক্য পরিষদের আহবায়ক ইমরুল আখিয়ার পরাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আরমান হোসেন ও রিয়াদুস সালেহীন। এর আগে ডিআইজি নওগাঁ সদর মডেল থানার কার্যক্রম পরিদর্শন করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;