ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আনন্দ মিছিল

সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সাবেক ফ্যাসিবাদী সরকার কর্তৃক ষড়যন্ত্র ও হয়রানি মুলক মামলায় খালাস পাওয়ায় ডুমুরিয়া খর্ণিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খর্ণিয়া বাজার¯’ খুলনা সাতক্ষিরা মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাউন্সিলের সামনে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান। ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্যদেন যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান শাহিন, আবুল কাশেম মোল্লা,সরদার আবুল হোসেন, আঃ মান্নান শেখ, শেখ রেজোয়ান হোসেন, শাহাজাহান জমাদ্দার,আঃ হালিম সরদার,ফজলু মোড়ল, হালিম বাগাতি, শেখ আশরাফ আলী, হুমায়ূন কবির শেখ, আবুল কালাম বিশ্বাস, আশরাফ সরদার, রবিউল ইসলাম শেখ, সাদ্দাম হোসেন সাগর,রফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন, মাসুদ খান, হায়দার আলী, রবিউল শেখ, লিটন ফকির, শাহাবুদ্দিন সরদার,দীন মহম্মদ শেখ, রমজান গাজী, শহিদুল গাজী,হাফাজ উদ্দিন, হাফিজুর মোল্যা,হানিফ জোয়ার্দার প্রমূখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;