ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় মানবিক সমাজ বিনির্মাণে বিএনপির সমপ্রীতি সমাবেশ  

সেলিম আবেদ,খুলনা  প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ডুমুরিয়া সদর ইউনিয়নে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গোনালী বেলতলা বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আঃ মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন ও ইউনিয়ন বিএনপি সভাপতি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে ও  ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্য দেন শেখ শাহিনুর রহমান শাহিন, আবুল কাশেম মোল্লা,সরদার আবুল হোসেন, শেখ আব্দুল মান্নান, শেখ রেজোয়ান হোসেন, শেখ হুমায়ূন কবির,শেখ রবিউল ইসলাম, জাহানারা রহমান,আশরাফ আলী সরদার, সাদ্দাম হোসেন সাগর,ফজলু মোড়ল,আব্দুল হালিম শেখ,মাসুদ রানা খান,আবু বক্কার শেখ, প্রমূখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;