ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকার গ্রেপ্তার!

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

(২৩ ডিসেম্বর সোমবার) দিবাগত রাতে বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির পুলিশ পরিদর্শক ইকবাল বাহার।

গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা তুফান সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ভাই।

তুফান সরকার শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৯টি মামলা রয়েছে। ছাত্রী ধর্ষণ মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন তুফান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ পরিদর্শক ইকবাল বাহার জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে। এছাড়াও তুফান সরকার দুদকের একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি আরও জানান, গ্রেপ্তার তুফান সরকারকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;