ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

৪২২ উপজেলায় দৈনিক ২ টন ওএমএসের চাল বিক্রি করবে সরকার

ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলায় প্রতি কর্মদিবসে ২ টন চাল বিক্রি করবে সরকার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, জনপ্রতি পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। সেগুলোর কার্যক্রম চলমান থাকবে।

প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবে সরকার।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;