ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ধর্ষণ মামলা, পুলিশের উপর আস্থা করে আসামি নিজেই থানায় হাজির

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ধর্ষণ মামলার আসামি বিল্লাল সরদার (২৫) নিজেই থানায় এসে পুলিশের কাছে ধরা দিলেন। মামলা রেকর্ডের ২৪ ঘন্টার মধ্যে বুধবার সন্ধ্যায় থানায় আত্মসমর্পণ করেন তিনি।আত্মসমর্পণকারি আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। মামলার বিবরণে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে বিল্লাল সরদার পার্শ^বর্তী দশম শ্রেণীতে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তার‌ই জের ধরে গত ১৫ জানুয়ারী বিকেল তিনটায় ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়।এ ঘটনায় ওই ছাত্রীর নানা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন,যার নম্বর-১১। ঘটনা প্রসঙ্গে আসামি ও তার পরিবার জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পুলিশের উপর শতভাগ আস্থা করে থানায় আত্মসমর্পণ করেছি, পুলিশের আচরণে আমরা খুশি। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, বুধবার সন্ধ্যায় আসামি ও তার পরিবারের লোকজন থানায় এসে আত্মসমর্পণ করে। গতকাল বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

;