ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রতিনিধি
ডুমুরিয়ার উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্প্রতি ঘটে যাওয়া ২টি হত্যাকান্ড ও বিভিন্ন পয়েন্টে মাদক সেবিদের ব্যপক তৎপরতা নিয়ে নানামুখি আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া অবৈধভাবে মাটি কাটা, মাছের ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ও উপজেলা কমপ্লেক্সের নিরাপত্তা নিয়েও পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সকলের আলোচনা শুনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) মো. আসাদুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা পরিস্থিতি সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। ওই সভায় আরও বক্তব্যদেন, ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল হক, খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলালুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার এস.এম কামরুজ্জামান, সমবায় অফিসার জাহিদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রমজান আলী, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, এম এ এরশাদ, মো. রুহুল আমিন প্রমুখ।

;