ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ার মাগুরখোনা স্কুলের শিক্ষিকা মঞ্জুয়ারার বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্দয়ভাবে পিটানোর অভিযোগ

Oplus_131072

 

খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর মাগুরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্দয়ভাবে পিটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ০৬/১১/২৫ ইং তারিখ শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ আরও দুটি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। দপ্তর গুলো হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের উত্তম কুমার দাস নামে এক অভিভাবক প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, তার মেয়ে ঐন্দৃলা দাস উর্মী উত্তর মাগুরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী। গত ৫ নভেম্বর ক্লাসের ফাঁকে তার মেয়ে আরও কয়েকজন সহপাঠীর সাথে ক্লাসের বাইরে স্কুলের মাঠে খেলাধুলা ও ঘোরাফেরা করছিল। তার এ ছোট অনিয়মকে মৌখিকভাবে শাসন না করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম তাকে নির্দয়ভাবে লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করে। ফলে তার হাতের ও পিঠের উপরের অংশ ফুলে যায় এবং জ্বর আসে। এছাড়াও তিনি ক্লাসের বাইরে স্কুলের মাঠে খেলাধুলা করতে যাওয়া একাধিক শিক্ষার্থীকে একইভাবে মারপিট করে। উক্ত শিক্ষিকার উন্মত্ত আচরণ ও অসংযত মানষিকতার বিষয়টি জানতে পেরে ইতিপূর্বে তাকে তিনি অনুরোধ করেছিলেন যাতে তিনি শারিরীকভাবে আঘাত না করে শাসন করেন। কিন্তু উক্ত শিক্ষিকা সে অনুরোধ রাখেনি। বরঞ্চ এ ঘটনায় পর বিষয়টি তার কাছে জানতে চাইলে তিনি উল্টো তাকে বলেন আপনার মেয়েকে তো আমি খুন করে ফেলিনি। আপনার সমস্যা হলে, এমন স্কুলে তাকে পড়ান যেখানে তাকে কেউ মারবে না। এছাড়া তিনি একজন শিক্ষিকা হিসেবে শিষ্টাচার বহির্ভূত আরও অনেক কথা বলেছে। শিক্ষিকা আরও বলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছ থেকে অনুমতি নেওয়া আছে শিক্ষার্থীদের আঘাত করার ব্যাপারে। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষিকা মঞ্জুয়ারা বেগমের সাথে কথা বলতে চাইলে, তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;