ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় উপজেলার ব্যানারে দোয়া ও ইফতার মাহফিল

খুলনা  প্রতিনিধি 

খুলনার ডুমুরিয়া উপজেলাবাসির উদ্যোগে পবিত্র মাহে রমজানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাধীনতা স্মৃতি সৌধ চত্বরে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ শাহিনুর রহমান শাহিন, অরুণ কান্তি গোলদার, শেখ মতিয়ার রহমান বা”চু, শাহানুর রহমান, শেখ মাহাবুর রহমান, মাষ্টার আমিরুল ইসলাম হালদার, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,শহিদুল ইসলাম মোড়ল, শফিকুল ইসলাম খান, আহম্মদ আলী ফকির, যুবদল নেতা মোল্যা মশিউর রহমান, শেখ রেজোয়ান হোসেন,শেখ আবু শাহামা, শাহাদাত হালদার,  হাফেজ মতিয়ার রহমান, শেখ জামিনুর রহমান, দেলোয়ার হোসেন, শাহাজাহান জমাদ্দার, নজরুল ইসলাম, খান আবুল কালাম,খান জিয়াউর রহমান জীবন, মেহেদী হাসান রাসেল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।

ইফতার মাহফিলে রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক, ঠিকাদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

;