ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় বৈশাখী উৎসব উদযাপন

খুলনা প্রতিনিধি

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। ১৪৩২ বঙ্গাব্দের এই দিনটিকে ঘিরে খুলনার ডুমুরিয়ায় প্রতিবছরের ন্যায় এবারো ঐতিহ্য, সংস্কৃতি ও সমপ্রীতির এক মিলন মেলা ঘটেছে।সোমবার সকালে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে খুলনা-সাতক্ষিরা মহাসড়কে শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এরপর আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ডুমুরিয়া যুবসংঘ মাঠে তিনদিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন ডুমুরিয়া সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন,  প্রাণিসম্পদ অফিসার আশরাফুল কবির,  প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ডুমুরিয়া সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, মৎস্য অফিসার মোঃ জিল্লুর রহমান রিগ্যান, ইউআরসি মোঃ মনির হোসেন, পিডিবিএফ কর্মকর্তা প্রতাপ দাস, কলেজ অধ্যক্ষ খান ফেরদৌস, ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল হক, শ্রমিকদল নেতা খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, শিক্ষক শফিকুল আলম প্রমুখ। অপরদিকে সাধীনতা চত্বরে শিশু সংগঠন ডুমুরিয়ার খেলাঘর আসরের আয়োজনে বৈশাখী প্রভাতি অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। খেলাঘর আসরের জাতীয় পরিষদের সদস্য শফিক আহমেদ ও শিশু সংগঠক বেনজির আহমেদ জুয়েলের নেতৃত্বে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

;