ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার

(বাসস): মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং গায়িকা মমতাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ডিবি’র মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার বাসস’কে জানিয়েছেন, তারা সোমবার রাত সাড়ে ১১ টার দিকে মমতাজ বেগমকে গ্রেফতার করেছেন।

জুলাইয়ের অভ্যূত্থানের একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

;