ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট।

জীবননগরের উথলী মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষক মিলনায়তনে আজ  নতুন এডহক কমিটির
সভাপতি এবং সুধীজনদের সাথে পরিচিতির জন্য মত বিনিময় অনুষ্ঠান । নতুন এডহক কমিটির সভাপতি  মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ (সাবেক চেয়ারম্যান উথলী ইউপি)। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইউনুচ আলী (সাবেক সভাপতি), জনাব মোঃ রবিউল হেসেন (সাবেক শিক্ষক) এবং জনাব মোঃ মেজবাহ উদ্দিন জাহিদ বিশ্বাস( বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব) এবং নতুন কমিটির অভিভাবক সদস্য জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়া এলাকার বিশিষ্ট সুধীজনেরা। প্রত্যেকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোর উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;