এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
(২৯ জুন রবিবার) নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটি ও নওগাঁ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নওগাঁ প্রেসক্লাব মিলনাতনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
নওগাঁ প্রেসক্লাবের সভাপতি এ.এস.এম রায়হান আলমের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম ।
নওগাঁ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটি ও নওগাঁ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।