ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনার ডুমুরিয়ায় অপরাজিতা নারীদের ত্রি-মাসিক সভা

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা :
খুলনার ডুমুরিয়ায় রুপান্তরের অপরাজিতা নারীদের অভিজ্ঞতা বিনিময় ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলাল। অপরাজিতা পারভীন আক্তার এর সভাপতিত্বে এবং ইউপি সদস্য নূরজাহান বেগম এর পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জী, রূপান্তর এর জেন্ডার ট্রেনিং অফিসার মোরশেদা খাতুন দিলারা, মনজুয়ারা বেগম, ফাতেমা বেগম, হালিমা বেগম, রাশিদা বেগম, লিপিকা রায়, রে·না বেগম। সভাশেষে অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলাল বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।

;